প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
ডুমুরিয়ায় পূর্ব শোভনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার মল্লিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),
ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ার পূর্ব শোভনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন ও বর্ণিল পরিবেশে প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার মল্লিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৩৪ বছর সফলভাবে শিক্ষকতা পেশা শেষে তিনি পিআরএল (অবসরর উত্তর ছুটি) তে গমন করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১ টায় পূর্ব শোভনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সনঞ্জীব দাস।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আবুল কালাম।
এ অনুষ্ঠানে সংবর্ধিত ও আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার মল্লিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তমালিকা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জিএম আব্দুস সালাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোছাম্মদ তাহরীমা রহমান,
শিউলী মন্ডল, প্রভাত কুমার সরকার,মনিরুল হক,শরিফুল আলম,সমীর কুমার মল্লিক,বিকাশ চন্দ্র সরকার ও এমডি শহীদুল ইসলাম। অনুষ্ঠানের মূল কার্যক্রমের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়মান আলিশা হক ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অরিত্র দাসের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে গান ও নৃত্য পরিবেশনা করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।বিদায় সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট এবং বিশেষ উপহার তুলে দেন প্রধান অতিথি।
ছাত্র-ছাত্রীদের পক্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অন্তি মল্লিক এবং সহকর্মীদের পক্ষে কয়েকজন প্রধান শিক্ষক বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আবেগপ্রবণ বক্তব্য রাখেন।
বিদায়ী শিক্ষক বিদ্যুৎ কুমার মল্লিক তাঁর বক্তব্যে দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন।তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ জোর দেন।বিদ্যালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সকলের ভবিষ্যৎ সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা